October 2, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আগামী ১০ ডিসেম্বর ৪৭ বিসিএসের আবেদন শুরু ; শূন্যপদ ৩ হাজার ৪৮৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডার ও নন-ক্যাডারসহ এ বিসিএসে ৩ হাজার ৪৮৭টি পদ রয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাধারণ ক্যাডারসমূহে ৬২৭টি, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহে ১ হাজার ৮৮৩টি, সাধারণ শিক্ষায় ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য ০৯টি, সরকারি মাদ্রাসায়ে আলিয়ার জন্য ২৭টি, পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেইনিং কলেজের জন্য ১২টি পদে নিয়োগ দেওয়া হবে।

তবে ক্যাডারভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যে। এই ক্যাডার সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০, পররাষ্ট্র ক্যাডারে ১৫, পুলিশ ১০০, আনসারে ০৮, নিরীক্ষা ও হিসাবে ২৩, করে ১০৪, শুল্ক ও আবগারিতে ৫০, সমবায় ০৪, রেলওয়েতে ০৪, তথ্যে ৪৩, ডাকে ১৩, পরিবার পরিকল্পনায় ৬২, এবং খাদ্যে ০১টি পদে নিয়োগ দেওয়া হবে।

পিএসসি সূত্র জানিয়েছে, আগামী বছরের মাঝামাঝি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page