November 28, 2026, 8:20 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৩ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রো রেলের টিএসসি ও বিজয় স্বরণী স্টেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মেট্রো রেলের টিএসসি ও বিজয় স্বরণী স্টেশন চালু হচ্ছে ১৩  ডিসেম্বর। প্রবেশ ও বের হওয়ার পথ তৈরীর কাজ শেষ হলে তিন মাসের মধেই ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন জনসাধারণের চলাচলে উন্মুক্ত করা হবে।

মেট্রো এখন মতিঝিল-উত্তরা নিয়মিত চলাচল করছে। এবার বাকি, ৪টি স্টেশনের দুটি চালু করা হচ্ছে। বাকি স্টেশন দুটি জানুয়ারির শেষের দিকে চালুর কথা থাকলেও বাড়তি কাজ করে সময় এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

তবে, বর্তমানে যে অর্ধবেলা, মতিঝিল আগারগাঁও চলছে, সে সময়সূচি অপরিবর্তীত থাকবে। সব স্টেশন চালুর পর, পর্যায়ক্রমে সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে, কর্তৃপক্ষের।

সংবাদ সম্মেলনেঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. সিদ্দিকি জানান কারিগরি দিক ঠিক রেখেই স্টেশনগুলো চালু করা হচ্ছে। সেক্ষেত্রে, কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানান তিনি।

শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৫১ লাখ যাত্রী মেট্রোতে চলাচল করেছেন। সে হিসেবে প্রতিমাসে গড়ে ১ লাখের ওপর যাত্রী যাতায়াত করেছে মেট্রোয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page