September 7, 2026, 12:07 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৬ জুলাই খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠন শুনানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তার আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

১১ মামলার মধ্যে ১০টি ২০১৫ সালে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছিল। এর মধ্যে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার অভিযোগ এনে আটটি আর একই অভিযোগে যাত্রাবাড়ী থানার দুটি মামলা।

অন্য মামলাটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে দায়ের করা হয়েছিল।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির তিনটি মামলাও এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন। এছাড়া দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন আরও দুটি মামলা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।

২০২০ সালে দেশের মহামারী করোনাভাইরাস প্রকোপের মধ্যে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে ছয় মাসের মুক্তি দেয়। শর্ত দুটি হচ্ছে, খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন দ্বিতীয়ত বিদেশ যেতে পারবেন না।

২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে মুক্ত হন খালেদা জিয়া। এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ দফায় ৬ মাস করে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় সরকার।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তাকে বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। খালেদা জিয়া বর্তমানে ঢাকার গুলশানের বাসায় রয়েছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি সাবেক এ প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page