August 19, 2026, 11:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এরআগে, ইসির জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর।

দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page