March 17, 2026, 4:27 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের ১৩টি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সাহিত্যসহ মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে। স্বাধীনতা পুরস্কারের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার বিষয়ে তার মনোনয়ন প্রস্তাব নির্দেশাবলি অনুসরণ করে নির্ধারিত ছকে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩৫ সেট আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়। এ ছাড়া মনোনয়ন প্রস্তাবের সফটকপি Nikosh ফন্টে ই-মেইলে (adc2s@cabinet.gov.bd) পাঠানোর অনুরোধ জানানো হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page