September 27, 2026, 9:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০৩০ সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলেসানারো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো আগামী ২০৩০ সাল পর্যন্ত পাবলিক অফিসে বসতে পারবেন না। দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের কারণে তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালত।

গতকাল (শুক্রবার) এক রুলিংয়ে ব্রাজিলের সুপেরিয়র ইলেক্টোরাল কোর্ট বলসোনারোকে নির্বাচনী আইন ভঙ্গ করার ব্যাপারে অভিযুক্ত করে এই রায় দেয়।

২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের আগে বলসোনারো বিদেশি কূটনীতিকদের ডেকে নিজের দেশের ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের ভঙ্গুর অবস্থা তুলে ধরেন যা ছিল মিথ্যা এবং ভুল তথ্যে পরিপূর্ণ।

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে রায় দেয়ার জন্য পাঁচ বিচারকের একজন “ভয়াবহ মিথ্যা” এবং “প্রতারণামূলক” বিবৃতির জন্য বলসোনারোকে নিন্দা করেন। নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে ওই বিচারক বলেন, ভোটারদের মধ্যে “সম্মিলিত বিভ্রান্তি সৃষ্টি করার” জন্য বলসোনারো এই কাজ করেছেন।

বলসোনারোর আইনজীবীরা স্বীকার করেছেন, কূটনীতিকদের সাথে বৈঠকের সময় তৎকালীন প্রেসিডেন্ট “অত্যধিক নির্বুদ্ধিতার” পরিচয় দিয়েছেন তবে তিনি বলেছিলেন যে, তিনি কেবল দেশের ভোটিং ব্যবস্থার “উন্নতি” করার জন্য কাজ করছেন। বলোসানারো গতকালের রায়ের প্রতিবাদ করে সাংবাদিকদের বলেছেন, তাকে “পিঠে ছুরি মারা হয়েছে।”

বোলসোনারোর দুই ছেলে সামজিক মাধ্যমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তারা দুজনেই রাজনীতির সঙ্গে জড়িত।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page