March 6, 2026, 4:17 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০৪৬ সালে পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি মহাকাশে একটি গ্রহাণুর আবিষ্কার হয়েছে। এটির আকার অলিম্পিক গেমের একটি সুইমিংপুলের সমান। ধারণা করা হচ্ছে, আগামী ২৩ বছরের মধ্যে, সম্ভাব্য ২০৪৬ সালের ভালোবাসা দিবসে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ হতে পারে। নাসার প্ল্যানেটরি প্রতিরক্ষা সমন্বয় অফিস এই তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘২০২৩ ডিডব্লিউ’। নাসার ঝুকিপূর্ণ বস্তুর তালিকায় থাকা গ্রহাণুটি টরিনো ইমপ্যাক্ট হাজার্ড স্কেলে ১০ এর মধ্যে এক নম্বরে রয়েছে। অন্যান্য বস্তুর র‌্যাংকিং ১০ এর মধ্যে শূন্য।

জেট প্রপালশন ল্যাবরেটরি অনুসারে, যদিও ‘২০২৩ ডিডব্লিউ’ তালিকার শীর্ষে রয়েছে, তবে র‌্যাঙ্কিংয়ে ১ এর অর্থ হলো পৃথবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা অত্যন্ত কম। র‌্যাংকিংয়ে শূন্য মানে হলো সংঘর্ষের সম্ভাবনা একেবারেই নেই।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনার জেট প্রপালশন ল্যাবরেটরির নেভিগেশন ইঞ্জিনিয়ার ডেভিড ফার্নোচিয়া বলেছেন, এই বস্তুটি বিশেষভাবে উদ্বেগজনক নয়।

নাসার কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছে, আঘাতের সম্ভাবনা নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে। তাছাড়া গ্রহাণুটিকে আরও পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হচ্ছে।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থার পূর্বাভাসমূলক তথ্য অনুযায়ী, গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ৬২৫টির মধ্যে ১টি। অন্যদিকে নাসার হিসাব অনুযায়ী, আঘাত হানার সম্ভাবনা ৫৬০টির মধ্যে ১।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page