October 10, 2026, 10:16 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আগামী ২০ এপ্রিল থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলবে ; মানতে হবে নির্দেশনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গণভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচলের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু দিয়ে চলাচলের সময় গতি থাকবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার। নিয়ম ভাঙলে ফের বন্ধ হতে পারে এ সুযোগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা  থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করবে। কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন- ওভারস্পিড, লেন না মানা – এমন ক্ষেত্রে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।
গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হয় সেতুটি। তারপর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।
পরদিন এক গণবিজ্ঞপ্তিতে ২৭ জুন সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page