November 2, 2026, 10:48 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী ২৪ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাত লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শনের লক্ষ্যে ২৪ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন।’ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্পের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ অনুষ্ঠিত হবে। ২৪-২৫ এপ্রিল ২ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণীর রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসিফোরজে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান, প্রকল্পের প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম এবং প্রকল্পটির ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ তানভীর কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এই প্রদর্শনী লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১২০ এর অধিক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে। যেখানে এক ছাদের নিচে সিঙ্গাপুর, লিবিয়া, কলম্বিয়া, আলজেরিয়া, ভারত, ভুটান এবং মালয়েশিয়া প্রভৃতি দেশের ২৫ এর অধিক আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা, ১০০০ এর অধিক স্থানীয় ক্রেতা এবং ১২০ এর অধিক অংশগ্রহণকারী কোম্পানি পরস্পরের মধ্যে বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) সংযোগ স্থাপন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন। এতে বাংলাদেশি উৎপাদনকারী সরাসরি আন্তর্জাতিক ক্রেতা, সোর্সিং এজেন্ট, বিনিয়োগকারী ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

প্রদর্শনীতে আরো থাকছে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, কর্মশালা, ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অংশগ্রহণে তাৎপর্যপূর্ণ আলোচনা। এছাড়া, প্রদর্শনীকে কেন্দ্র করে একটি গ্র্যান্ড ওপেনিংয়ের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত থাকাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আয়োজকরা জানান ইসিফোরজে প্রকল্পের মাধ্যমে, তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে বাংলাদেশ সরকারের রপ্তানি বৈচিত্র্যকরণের নীতিগত লক্ষ্য অর্জনে প্রকল্পটি প্রত্যক্ষভাবে অবদান রাখছে। একইসাথে, এসব খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করার মাধ্যমে দেশের রপ্তানি আয় ও স্থিতিশীলতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতের অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবিলায় প্রকল্পের উদ্যোগসমূহ সহায়ক হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইসিফোরজে প্রকল্প মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস)’র মাধ্যমে লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য সম্পর্কিত শিল্পখাতের উৎপাদনকারী নিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ২০২৫ সালে ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এগুলো হলো, এমপিপিই পণ্য নিয়ে ৯-১১ এপ্রিল জাপানে ‘জাপান মেডটেক’, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে ১৩-১৬ মার্চ সিঙ্গাপুরে ‘কমেক্স আইটিশো’, প্লাস্টিক পণ্য নিয়ে ২৫-২৮ ফেব্রুয়ারি তুর্কিয়েতে ‘ইস্তাম্বুল টয় ফেয়ার’ এবং লেদার ও ফুটওয়্যার পণ্য নিয়ে ২৩-২৫ জানুয়ারি মিশরে ‘১৯তম কায়রো ইন্টার লেদার’ প্রদর্শনীসমূহে সফলতার সাথে অংশগ্রহণ করে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page