September 30, 2026, 12:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আগামী ৩১ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৩১ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে রবিবার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।

একাদশ জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশনে ১ জুন আসন্ন ২০২৩-২৩ অর্থ বছরের বাজেট পেশ হতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকা এ বছর অন্যান্য বছরের ‍তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। সে কারণে এ বছর বাজেট পেশও কিছুটা আগে হচ্ছে বলেও জানা গেছে।

২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। সংসদ অধিবেশন শুরুর দিন বিকাল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page