March 27, 2026, 12:20 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আগামী ৪ আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৪ আগস্ট খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় এদিন থেকে খুলে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বুধবার (৩১ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (৩১ জুলাই) মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ জুলাই জারি করা আদেশ রহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় জানানো হয়, দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী ৪ আগস্ট রবিবার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

এই আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউর সময়সীমা বিবেচনায় রেখে শিখনসময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page