September 29, 2026, 3:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আগুনের ঘটনাগুলো নাশকতা হলে কঠোর ব্যবস্থা : আইজিপি

অনলাইন সীমাান্তবাণী ডেস্ক : সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি বড় অগ্নি দুর্ঘটনা নাশকতা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দুই সপ্তাহ আগে একইভাবে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

এসব ঘটনার বিষয়ে আইজিপি বলেন, আমরা ইদানীং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনা বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোন নাশকতা থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা প্রদান করছে তাদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

তিনি বলেন, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। তিনি অসহায় শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর জন্য দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page