September 7, 2026, 1:20 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগুন নিয়ে খেলা ; বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে তুরস্কের সিরিয়া নীতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মার্কিন সাময়িকী “ফরেন পলিসি” এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্ক সরকার সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সর্বাত্মক সমর্থন করে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যার ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধও তীব্রতর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অনেক পর্যবেক্ষক মনে করেন যে, সিরিয়ার ঘটনাবলীর ব্যাপারে তুরস্ক হচ্ছে আমেরিকা ও ন্যাটোর মূল সহযোগী। কেউ কেউ এটা মনে করেন, পাশ্চাত্যকে সহযোগিতা করার বাইরে তুরস্কের নিজেরও কিছু লক্ষ্য রয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক “ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস”-এর তুর্কি বিষয়ক সিনিয়র গবেষক “সিনান জাইদি” এর লেখা একটি প্রতিবেদন “ফরেন পলিসি” প্রকাশ করেছে।  প্রতিবেদনে সিরিয়ায় আধিপত্য বিস্তারকারী “তাহরির আশ-শাম” সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের প্রতি তুর্কি সরকারের সমর্থনের কথা উল্লেখ করে বলা হয়েছে, তুরস্কের কর্মকাণ্ড থেকে মনে হয়েছে দেশটির কর্মকর্তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। যদিও তাদের এ কাজ ছিল অনেক বেশি ঝুকিপূর্ণ। ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, লেখক সিনান জাইদি এই প্রতিবেদনে সিরিয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে বলেছেন যে মনে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার ভবিষ্যত রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান।

এই বিশ্লেষক সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আরেকটি প্রকাশনায় এক নিবন্ধে বলেছেন যে সিরিয়ায় এরদোগানের কর্মকাণ্ডগুলোকে “আগুন নিয়ে খেলার” সাথে তুলনা করাটাও যথেষ্ট হবে না। কেননা তুরস্কের ভূমিকা মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে উদ্বিগ্ন করেছে। কারণ এরদোগান সম্ভবত সিরিয়া সমস্যার কিছু অংশ সমাধানের জন্য তুরস্কের ভূমিকাকে তুলে ধরার জোর চেষ্টা করছেন যা কিনা এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশশামের প্রতি তুরস্কের সমর্থন : এই প্রতিবেদন অনুসারে, মনে হচ্ছে আঙ্কারা হায়াত তাহরির আশ-শামকে সিরিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করছে। তুরস্ক এই গোষ্ঠীটিকে এমন একটি সংগঠন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে যারা একটি আমলাতান্ত্রিক সরকার গঠন করতে পারবে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং সিরিয়ার বিচিত্র জনগোষ্ঠীর সেবা করতে পারবে। এ কারণে আঙ্কারা ন্যাটো জোটের সদস্য হিসেবে তাহরির আশ-শামকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।

এই বিশ্লেষকের মতে, এরদোগান উত্তর সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলকে ধ্বংস করার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তাহরির আশ-শামের নেতা আবু মুহাম্মদ আল-জুলানিকে ব্যবহার করতে চাইছে।

সিরিয়া ভূখণ্ডের এই উত্তরাঞ্চলটি “সিরিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি” এবং “সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস” এর নিয়ন্ত্রণে রয়েছে যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কিন্তু তুরস্ক সরকার এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাদের জন্য হুমকি বলে মনে করে।

তুরস্কের অভ্যন্তরীণ লক্ষ্য : তুর্কি বিষয়ক বিশ্লেষক ও লেখক “সিনান জাইদি” তার প্রতিবেদনে আরো ​​বলেছেন যে, কুর্দিদের উপর চাপ তীব্রতর করার পেছনে এরদোগানের আসল লক্ষ্য তার সরকারের অর্থনৈতিক ব্যর্থতা থেকে তুর্কি নাগরিকদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। বর্তমানে সিরিয়ায় তুরস্কের ১৬০০০ থেকে ১৮০০০ সৈন্য মোতায়েন রয়েছে এবং তারা সীমান্তে কুর্দি বিদ্রোহীদেরকে দমন করার চেষ্টা করছে।

লেখক ​​তার প্রতিবেদনে এরদোগানের অত্যধিক আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় তুরস্কের আগ্রাসন অনেক বড় বিপদ সৃষ্টি করতে পারে। এটা শুধুমাত্র সিরিয়ার জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক। এ বিষয়টি উপেক্ষা করা হলে তা দীর্ঘ মেয়াদে  বিপজ্জনক পরিণতি ডেকে  আনতে পারে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page