September 3, 2026, 3:38 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে ৭ তারিখ ভোটকেন্দ্রে আসুন : নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে এসে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রোববার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সর্বস্তরের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহবান জানান।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বিভিন্ন কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষ হত্যা করছে। এরা কখনো দেশের মানুষদের নিয়ে ভাবে না। এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত। এদের প্রতিহত করতে হলে ৭ তারিখ সকলেই ভোটকেন্দ্রে আসুন। দেশের মানুষের ভোট ও সমর্থনের মাধ্যমে এদের আমরা প্রতিহত করব।
তিনি বলেন, আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না। আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাব। আমাদের আগানোর পথে কারা বাধা দিবে তাদের চিনে রাখতে হবে। তাদের অতীত কর্মকান্ড,নিকট অতীত কর্মকান্ড এবং এখন তারা কি চায় এগুলো জানতে হবে। তাদের নির্বাচন করতে কোন বাধা নাই। তাও তারা কেন নির্বাচন করতে চায় না, সেটি তারাই ভালো জানে। আমরা নৌকায় ভোট চাই আর তারা বলে ভোট দিতে যাবেন না। এটি সংবিধান ও গণতান্ত্রিক অধিকার বিরোধী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ভোটাররা ভোট দিবে সে ভোটে আমরা নির্বাচিত হতে চাই। আমাদের পর্যবেক্ষকের সার্টিফিকেট এর দরকার নেই। দেশের জনগণ সুন্দর নির্বাচনের মাধ্যমে যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই নেতৃত্বে আসবে।
এর আগে বাহাউদ্দিন নাছিম সকাল ৯টায় সার্কিট হাউজ সোসাইটির ভোটারদের সাথে মত বিনিময় সভার মাধ্যমে তার গণসংযোগ শুরু করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page