October 2, 2026, 2:02 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আগুন সন্ত্রাস বন্ধের দাবিতে রাজপথে বিনোদন জগতের তারকারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে শঙ্কিত বিনোদন জগতের তারকারা। এ তালিকায় আছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা।

শনিবার ( ১৮ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারকাদের এ সমাবেশ করেছে শিল্পী সমাজ। ‘অবিলম্বে দেশে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে’ এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করেন তারা।

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ’— এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপিজামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।’

শেখ হাসিনাতেই আস্থা— এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল, তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এ দেশের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন তারা।’

এসবের তীব্র নিন্দা জানিয়ে শিল্পীরা একসঙ্গে লড়ে এই ভাঙচুরের খেলা প্রতিহত করবে বলেও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

সমাবেশে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ আরও অনেকে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page