April 28, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

আগ্রাসন চালানোর পরিকল্পনাকারীর দু’হাত কেটে ফেলবে তেহরান : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তেহরান বিশ্বের সব দেশের সঙ্গে আলোচনা ও সংলাপের পক্ষপাতি হলেও কেউ যদি তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করে তবে তার দু’হাত কেটে ফেলা হবে।

তিনি গতকাল (মঙ্গলবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ রাখছিলেন।

মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা করা ও শক্তিমত্তা তুলে ধরার ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীকে সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে।

ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশের প্রতিরক্ষা ও পরমাণু শিল্প সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে বলে জানান ইব্রাহিম রায়িসি।

গোটা বিশ্বের সঙ্গে ইরান সম্পর্কে জড়াতে চায় উল্লেখ করে তিনি বলেন, যে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু কেউ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায় তাহলে তার দু’হাত কেটে ফেলা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page