October 8, 2026, 1:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

আজব দেশে আজব কারবার ; জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসে রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এটির প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ওই বৈঠক শেষে সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবো।’ আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও তারা জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তারা সহায়তা করতে চান। আমরা যা যা করছি, সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের।

অবজারভার রিভাইস করা হবে-এছাড়া কেনাকাটার ব‍্যাপার আছে এসব কথা জানিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টাইমলাইন যাতে আমরা মিস না করি সেটাও বলা হয়েছে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।



Our Like Page