March 5, 2026, 6:58 pm
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

আজ গাজা ইস্যুতে দুই শীর্ষ আরব জোটের বৈঠক বসছে রিয়াদে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আলোচনার জন্য দুই শীর্ষ আরব জোট আরব লীগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকের আয়োজন করছে সৌদি আরব। আজ শনিবার রিয়াদে এ বৈঠক বসবে বলে আল-জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।

আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসাম জাকি এ সপ্তাহের শুরুতে বলেন, আরবরা কীভাবে আগ্রাসন বন্ধ করতে, ফিলিস্তিন ও এর জনগণকে সমর্থন করতে, ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানাতে এবং তাদের অপরাধের জন্য জবাবদিহি করতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে- তা দেখানোর উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি প্রস্তুতি সভায় ‘গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসনের’ নিন্দা জানান এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধের জন্য দেশটিকে জবাবদিহিকরার দাবি জানান।

তারা ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধের’ আহ্বান জানিয়েছেন এবং ফিলিস্তিন ও এর জনগণকে সব ধরনের সমর্থন প্রদান করা হবে বলে জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page