February 20, 2026, 9:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আজ গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। গ্রেপ্তারও করা হতে পারে তাকে। আর সেটি হলে, এটি হবে নজিরবিহীন এক ঘটনা। অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়া একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট হবেন তিনি।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এক ডজনেরও বেশি সিনিয়র কর্মকর্তারা রোববার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের সিনিয়র নিরাপত্তা সহযোগীদের সঙ্গে আলাপ করেছেন। ট্রাম্পকে গ্রেপ্তার করা হলে সম্ভাব্য ‘বিক্ষোভের’ জন্য নিরাপত্তা ও আনুষঙ্গিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তারা। গ্রেপ্তার পরবর্তী ‘বিক্ষোভ’ মোকাবিলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

এর আগে গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করে সমর্থকদের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গত শনিবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, আগামী মঙ্গলবার শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হবে। প্রতিবাদ করুন।

এরপর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে মাত্র কয়েক ডজন ট্রাম্প সমর্থক একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা গোপন রাখতে তাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। পাঁচ বছর ধরে এ ঘটনা তদন্ত করেছেন ম্যানহাটনের জেলা অ্যাটর্নি।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page