April 11, 2026, 5:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই দিনের সফরে আজ ঢাকা সফরে আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার সফরে রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

নরওয়ের প্রতিমন্ত্রীর সফরে আলোচনার বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ওনার মূল ফোকাস রোহিঙ্গা। এর সঙ্গে জলবায়ু, উন্নয়ন ইস্যু থাকবে। প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি বাংলাদেশে থাকা নরওয়ের কিছু প্রকল্প আছে সেগুলা দেখবেন।

আগামী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে নরওয়ের প্রতিমন্ত্রীর।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page