October 11, 2026, 8:13 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আজ বিকেলে কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের সফরে কাতার যাচ্ছেন। সোমবার (২২ মে) বিকেল ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে কাতারের উদ্দেশে রওনা হবেন তিনি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) ফ্লাইটটির হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় থার্ড কাতার ইকোনমিক ফোরামে যোগদানের জন্য দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। এদিন কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এ সময় কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি তার সফরকালীন আবাসস্থলে যাবেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় দোহার লুসাইল শহরের ফেয়ারমন্ট অ্যান্ড রাইফেলস হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া থার্ড কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ১১টায় দোহায় অবস্থিত কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন তিনি।
দুপুর আড়াইটায় সফরকালীন আবাসস্থলের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। একই জায়গায় বিকেল ৩টায় তিনি সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ এ আল ফালিহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এদিন রাত ৮টায় ফেয়ারমন্ট অ্যান্ড রাইফেলস হোটেলে কাতার ইকোনমিক ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে অংশ নেবেন তিনি।

পরদিন বুধবার সকাল ১০টায় ফেয়ারমন্ট অ্যান্ড রাইফেলস হোটেলে থার্ড কাতার ইকোনমিক ফোরামে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনা। এ সময় তিনি ফোরামের অতিথিদের সঙ্গে মতবিনিময় করবেন। বেলা ১১টায় আমিরি দিওয়ানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুপুর ১২টায় তিনি আওসাজ একাডেমি পরিদর্শন করবেন। এছাড়া এদিন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সেদিনই স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে কাতার ত্যাগ করবেন বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটির আগামী বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page