April 5, 2026, 2:16 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

আজ সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং : ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

তিনি জানিয়েছেন, সিত্রাং ১৩টি জেলায় বড় আঘাত হানতে পারে। সবেচেয়ে বেশি বরগুনা ও পটুয়াখালী জেলায় আঘাত হানবে। এসময় মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে।

“ঝুঁকিতে থাকা এলাকাগুলোর শতভাগ মানুষকে সরিয়ে নেওয়া হবে, এজন্য সাত হাজার ৩০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে,“ বলেন তিনি।

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সোমবার (২৪ অক্টোবর) এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ১৫ জেলার ২৫ লাখ মানুষকে আশ্রয় দেয়া যাবে। প্রতিজেলায় ৫ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার ও রান্নার সরঞ্জাম দেয়া হবে।

তিনি জানান, সিত্রাং ভারতের দিক থেকে সরে পুরোটাই বাংলাদেশে আঘাত হানবে। এটি এখন সাইক্লোনে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সবরকম নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে সাংবাদিকদের ব্রিফ করেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক ছানাউল হক মণ্ডল।

সিত্রাংকে মাঝারি আকারের সাইক্লোন উল্লেখ করে তিনি বলেন, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদসংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। সিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page