March 13, 2026, 8:34 am
শিরোনামঃ
রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত
এইমাত্রপাওয়াঃ

আঞ্চলিক সড়কেও টোল আদায় হবে : একনেকে প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আঞ্চলিক সড়কেও টোল আদায় করা হবে। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিষয়টি নিয়ে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, মুখ্য সচিব বিষয়টি একনেক সভায় তোলেন যে হাজার হাজার কোটি টাকা খরচ করে সড়ক করে দিচ্ছি। এরপরে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুটা হলেও, আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নারীদের কাজের হিসাব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখেন। কেউ কেউ মনে করেন—নারীর কাজের আবার মূল্য কী? তবে নারীর কাজের স্বীকৃতি দিতে হবে।’

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গ্রামের স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। স্যানিটেশনবিহীন কোনও স্কুল চলবে না। এনজিও অনেক প্রকল্পে কাজ করে। সাইনবোর্ড দেখা যায়—এনজিও’র নাম থাকে, আমাদের থাকে না। তবে এনজিও’র পাশাপাশি আমাদের নামও রাখতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রকল্পে ফসলি জমি যতটা পারা যায় এড়িয়ে যেতে হবে।’

হাওরে সড়ক নির্মাণ নয়, উড়াল সড়ক নির্মাণ করতে হবে বলে মত দেন প্রধানমন্ত্রী। ব্রুনাই-মালয়েশিয়া-সিঙ্গাপুর সবজি নিতে চায়। এটি খুঁজে বের করতে বলেছেন প্রধানমন্ত্রী।

ঈদের আগে যেন স্বল্প মূল্যে দ্বিতীয় কিস্তিতে এক কোটি পরিবার খাবার পায়, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page