August 6, 2026, 10:00 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

আটক সেনার মুক্তিতে আমেরিকার আহ্বানে সাড়া দেয়নি উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়া এখন পর্যন্ত আটক মার্কিন সেনা সম্পর্কে পরামর্শ করতে আমেরিকার আহ্বানে সাড়া দেয় নি। ট্র্যাভিস কিং নামের ২৩ বছর বয়সী আমেরিকার এক সেনা-যে তার সাজা ভোগ করতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলো-তাকে স্বদেশে তার ইউনিটে ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন সেনাবাহিনী বিমানবন্দরে নিয়ে গিয়েছিল।

ওই মার্কিন সেনা নিজ দেশেও শাস্তির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু কিং গত মঙ্গলবার বেসামরিক সফরে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উত্তর কোরিয়ার সীমান্ত গ্রাম পানমুনজোমে যাওয়ার সময় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। মার্কিন কর্মকর্তারা এখন বলছে ওই সেনা আসলে উত্তর কোরিয়ায় পালিয়ে গেছে।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেনে: পেন্টাগন উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু পিয়ংইয়ং এখন পর্যন্ত কোনো জবাব দেয় নি। মিলার আরও বলেন হোয়াইট হাউজ, পেন্টাগন এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ট্র্যাভিস কিংয়ের অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে একযোগে কাজ করছে। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ওই সৈনিকের দ্রুত মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ট্র্যাভিস কিং গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার হাতে আটক প্রথম কোনো মার্কিন নাগরিক।

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page