September 7, 2026, 5:53 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

আতঙ্ক তৈরি করতে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিঠি : র‌্যাব ডিজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে ঢাকায় নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চিরকুট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, ‘মানুষের মধ্যে আতঙ্ক তৈরি তৈরি করতে ওই চিরকুট দেওয়া হয়েছে। এটা জঙ্গি হুমকি নয়। তবে আমরা সতর্ক আছি। আমরা ওই চিঠি আমলে নিচ্ছি না। চিঠি নিয়ে ওরিড (দুশ্চিন্তা) হওয়ার কোনো কারণ নেই।’

বৃহস্পতিবার রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক শিক্ষার্থীকে ওই চিরকুটে পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের।’ পরে ওই ঢাবি শিক্ষার্থী শাহবাগ থানায় জিডি করেন।

এ বিষয়ে প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘আমি ওই চিঠি দেখেছি। ওখানে যা লেখা রয়েছে, তা দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা যায় এমন কিছু লেখা। এগুলো জঙ্গি হুমকি না। ওই চিঠি আমলে নিচ্ছি না।’

‘আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সিভিল টিম রয়েছে। অতএব ওই চিঠি নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই।’

কারা এই হুমকি দিলো প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘এটা জাস্ট থার্ড কেউ করেছে। অমন কোনো সংস্থার কেউ করেনি। যারাই এটা করেছে তারা মানুষের মধ্যে ভীতি তৈরি করতে চায়। এছাড়া কিছু না। তবে এসব চিঠি দিয়ে তারা সফল হতে পারবে না।

এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না জানতে চাইলে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘না, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার এখানে নেই।’

বর্ষবরণ অনুষ্ঠানে নারী হয়রানি করলে কঠোর ব্যবস্থা :  বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে নারীদের উত্যক্ত, ইভটিজিং ও যৌন হয়রানি বন্ধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ‘কেউ কোনো হয়রানির শিকার হলে র‌্যাব সদস্যদের অবহিত করবেন। আমরা কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page