October 10, 2026, 2:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

আত্মহত্যা-বাল্যবিবাহ-যৌতুক-মানব পাচার-চোরাচালান বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেছেন, সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে  আত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশ তাদের সেবা প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুলিশের দ্বারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব নয়। সমাজের মূল সমস্যা গুলোর মধ্যে সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং ও কিশোরগ্যাং অন্যতম। সামাজিক সচেতনতা ছাড়া এসব অপরাধ নির্মূল করা যাবে না।

তিনি আরো বলেন, পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি করা হচ্ছে। যে কোনো ধরনের অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হটলাইন নম্বর বা থানার অফিসার ইনচার্জ নম্বরে ফোন করে জানানোর জন্য অতিরিক্ত পুলিশ সুপার সকলের প্রতি আহবান জানান।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে ঝিনাইদহ মহেশপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে আত্মহত্যা, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মানব পাচার, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধকল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর থানা আমীর, প্রভাষক মোঃ ফারুক আহম্মদ,ইসলামী আন্দোলন বাংলাদেশের মহেশপুর উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি শেখ আসআদ,মহেশপুর উপজেলার সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সাত্তার, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক হামিদুর রহমান রানাসহ বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেণি-পেশার মানুষের সাথে উম্মুক্ত আলোচনায় অংশ নেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page