September 29, 2026, 8:46 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আদালতের নথির তথ্য ; ইরানের ১০ লাখ ব্যারেল তেল চুরি করেছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি তেলবাহী জাহাজ আটকের পর তা থেকে ১০ লাখ ব্যারেল তেল চুরি করেছে আমেরিকা। সম্প্রতি প্রকাশিত আদালতের একটি নথি থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ১৯ এপ্রিলের কাছাকাছি সময় আমেরিকা ইরানের তেলবাহী গ্রিসের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। সে সময় আমেরিকা জানিয়েছিল যে, এমটি সুয়েজ রাজান নামে গ্রিসের ওই জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চীনের জন্য ইরানের তেল বহন করছিল। জাহাজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার পানিসীমা থেকে আটক করা হয় এবং তাকে আমেরিকার টেক্সাস উপকূলে যেতে নির্দেশ দেয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সেসময় দাবি করে যে, তারা আদালতের কাছ থেকে জাহাজটি আটক করার নির্দেশ পেয়েছে।
আমেরিকা এই জাহাজটি আটক করার পর গ্রিসের কোম্পানি সুয়েজ রাজান লিমিটেড নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায় স্বীকার করে। এতে আমেরিকা ওই জাহাজ কোম্পানিকে ২৫ লাখ ডলার জরিমানা করে।
এ ঘটনার পর গত ২০ জুলাই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙসিরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো কোম্পানি ইরানি জাহাজ থেকে তেল খালাস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমটি সুয়েজ রাজান জাহাজ আটকের কয়েকদিন পর ইরানও ওমান সাগর থেকে আমেরিকার একটি তেলবাহী জাহাজ আটক করে। ওই জাহাজে কুয়েত থেকে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানি জ্বালানি তেল বহন করছিল। জাহাজটি অবশ্য ইরানের একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দেয় এবং ওই ঘটনায় ইরানের বেশ কয়েকজন ক্রু আহত ও নিখোঁজ হন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page