October 27, 2026, 10:38 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আদালতের নির্দেশ উপেক্ষা করেই রাফায় ইসরায়েলের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল শনিবার রাফাসহ গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে।

এর একদিন আগে জাতিসংঘের শীর্ষ আলাদত রাফায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করেই ইসরায়েল হামলা চালালো।
এদিকে গাজায় য্দ্ধুবিরতি প্রতিষ্ঠায় নতুন করে আলোচনা শুরু হচ্ছে। প্যারিসে যুদ্ধবিরতি বিষয়ক বৈঠক হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত সকল জিম্মিকে মুক্তি দিতেও ফিলিস্তিনী সংগঠন হামাসের প্রতি দাবি জানিয়েছে।
উত্তর গাজা থেকে আরো তিন জিম্মির লাশ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই আদালত হামাসের প্রতি জিম্মিদের মুক্তি দেয়ার দাবি জানায়।
উল্লেখ্য, হেগ ভিত্তিক এই আদালতের নির্দেশ মানায় আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা সরাসরি প্রয়োগের কিছু কৌশলগত সমস্যা রয়েছে।
আদালত মিসর ও গাজার মধ্যকার রাফা ক্রসিং খুলে দিতেও ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। ইসরায়েল রাফায় হামলা শুরুর জন্যে এ মাসে রাফা ক্রসিং বন্ধ করে দেয়।
এদিকে হামাস রাফায় হামলা বন্ধে জাতিসংঘের শীর্ষ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে গাজার অন্যান্য এলাকাকে অন্তর্ভূক্ত না করায় আদেশের সমালোচনাও করেছে।
ইসরায়েল আদালতের আদেশের কয়েক ঘন্টার মধ্যেই রাফায় বোমা হামলা চালায়। এদিকে ইসরায়েলী সেনা ও হামাসের সশস্ত্র শাখার মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
এদিকে গাজায় সহিংসতা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৃথক বৈঠকের প্রাক্কালে আইসিজে রাফায় হামলা বন্ধের নির্দেশ দেয়।
প্যারিসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান ও ইসরায়েলী প্রতিনধিদের সাথে এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁেক্রা ও গুরুত্বপূর্ণ চার আবর দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলীকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের কাছে ১২১ জিম্মি আটক রয়েছে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ৩৫ হাজার ৮শ’ বেসামরিক ফিলিস্তিনী নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page