September 28, 2026, 12:40 pm
শিরোনামঃ
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া
এইমাত্রপাওয়াঃ

আদালতে হাজির হয়ে নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির একটি আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে। এসময় আদালতে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। খবর বিবিসির।

সংক্ষিপ্ত শুনানিকালে ট্রাম্প খুব শান্তভাবে কথা বলেছেন। পাশাপাশি তিনি কোনো কিছুর দ্বারা প্রভাবিত নন বলেও জানিয়েছেন।

পরে আদালত থেকে বেরিয়ে ট্রাম্প বলেন, এই মামলা রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের হাতিয়ার।

শুনানিতে সরকারপক্ষ ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট এ অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালান।

অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্রসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page