September 7, 2026, 8:30 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

আদালত-ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও বিচারকদের বহনকারী গাড়ী-বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এ নির্দেশনা দিয়েছেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারক সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্মারকে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, সম্প্রতি মহানগর দায়রা জজ আদালত, ঢাকা ও জেলা জজ আদালত, খুলনায় বোমা হামলা হয়েছে। ইতোপূর্বে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যার ঘটনা ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোতে সারা দেশের বিচারকগণ চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করা অতীত জরুরী। প্রধান বিচারপতি সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন।
স্মারকে সারা দেশের সকল আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ী ও বাসভবনে সার্বক্ষণিক পুলিশ প্রহরা ও পর্যাপ্ত পুলিশ ফোর্স প্রদানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। পুলিশের মহাপরিদর্শকের প্রতি এ নির্দেশনার পাশাপাশি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সকল জেলা ও দায়রা জজ, সকল মহানগর দায়রা জজ, সকল বিভাগীয় বিশেষ জজ, বিশেষ জজ আদালতসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনার অনুলিপি দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page