April 2, 2026, 11:45 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন শেখ হাসিনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওইদিন বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে শপথ নেন তিনি।

শপথ নেওয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম জানান, দলের ইচ্ছে এবং বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল।

এরপরই মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সেই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page