September 7, 2026, 10:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) সোমবার বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ফিলিস্তিনের গাজায় সাংবাদিকদের হত্যা ও আহত করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে।

আরএসএফ জানিয়েছে, তারা ডিসেম্বর ১৫ থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত ৯ জন ফিলিস্তিনি সাংবাদিকের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করার জন্য আইসিসির কৌঁসুলিকে আহ্বান জানিয়েছে।
জানুয়ারিতে আইসিসি জানায়, তারা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরুর পর সাংবাদিকদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত করছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১শ’ জনেরও বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
আরএসএফ জানিয়েছে, তাদের কাছে বস্তুনিষ্ঠ প্রমাণ রয়েছে ‘কিছু সাংবাদিককে স্বেচ্ছায় হত্যা করা হয়েছে এবং বাকিরা বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নির্বিচার হামলার শিকার’
অভিযোগে আরএসএফ ২০ ডিসেম্বর থেকে ২০ মে’র মধ্যে নিহত ৯ ফিলিস্তিনি সাংবাদিকের কথা উল্লেখ করে। পাশাপাশি আহত হয়ে পরবর্তী নিহত হয়েছেন এমন একজনের কথাও বলেছে সংস্থাটি।
আরএসএফআরো জানায়, ‘নিজ নিজ দায়িত্ব পালনকালে এসব সাংবাদিকরা হতাহত হন।’
আরএসএফের অ্যাডভোকেসি ও সহকারি পরিচালক অ্যান্টন বার্নার্ড বলেন, ‘যারা সাংবাদিকদের হত্যা করে, তারা জনগণের তথ্যের অধিকারের বিরুদ্ধে হামলা করছে। যেই অধিকার রক্ষা করা সংঘাতের সময় অত্যন্ত জরুরি।’
গত সপ্তাহে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান আইসিসি’কে শীর্ষ ইসরায়েলি ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে আলোচনায় এসেছেন।
ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
নিউইয়র্ক ভিত্তিক সাংবাদিক সুরক্ষা কমিটি জানিয়েছে, গাজার যুদ্ধে অন্তত ১০৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। সংস্থাটি ১৯৯২ সাল থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহের পর এত কম সময়ে এত জন সাংবাদিক নিহতের ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করে। এই সময়টাকে ‘সাংবাদিকতার জন্য সবচেয়ে ভয়াবহ সময়’ বলে অভিহিত করে সংস্থাটি।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখ-ে অতর্কিত হামলা চালায় হামাস। এতে ১ হাজার ১৭০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫২ জন। জিম্মিদের মধ্যে ১২৪ জন এখনো গাজায় আছেন এবং ৩৭ জন ইতোমধ্যে নিহত হয়েছেন।
এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৯৮৪ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়। এদের বেশিরভাগই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page