April 6, 2026, 4:25 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার জন্য আমেরিকা দায়ী : উ. কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ধসে পড়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে উত্তর কোরিয়া। মার্কিন সরকার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিশাল আকারের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করার পর পিয়ং ইয়ং এ প্রতিক্রিয়া জানাল।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেছে, দেশটি শুধুমাত্র কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে পরমাণু অস্ত্র তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও তার তাবেদাররা’ যে সামরিক মহড়ার আয়োজন করেছে তা কোরীয় উপদ্বীপকে বিশ্বের সবচেয়ে ‘বড় যুদ্ধক্ষেত্রে’ পরিণত করেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক শক্তি বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, ওই দু’টি দেশ বিপজ্জনক লাইন অতিক্রম করতে যাচ্ছে এবং তা সহ্য করা উচিত হবে না।

ওয়াশিংটন ও সিউল আগামী ১৩ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোরীয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালানো হবে বলে ঘোষণা করার একদিন পর উত্তর কোরিয়া এ প্রতিক্রিয়া জানাল।

সাম্প্রতিক সময়ে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান ওই উপদ্বীপে মাঝেমধ্যেই যৌথ মহড়া চালাচ্ছে এবং দাবি করছে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করার জন্য এ মহড়া চালানো হচ্ছে। অন্যদিকে পিয়ংইয়ং বলছে, দেশটিতে হামলা চালানোর লক্ষ্যেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান সামরিক মহড়া চালাচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page