September 30, 2026, 1:58 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার  বাংলাদেশসহ ১১টি দেশ ২০২৩-২০২৪ মেয়াদে দুই বছরের জন্য বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয়েছে। এই বোর্ডের মোট সদস্য দেশের সংখ্যা ৩৫।

সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ-এর ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্য নির্বাচিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ,  বুরকিনা ফাসো, ইকুয়েডর, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, স্পেন ও ইউক্রেন।

সংস্থাটির  দুটি  নীতি নির্ধারণী কমিটির মধ্যে বোর্ড অব গভর্নরস একটি। এই বোর্ড আইএইএ-এর আর্থিক বিবরণী, কর্মসূচি ও বাজেট পরীক্ষা করে এবং সাধারণ সম্মেলনে সুপারিশ পাঠায়। সদস্যদের আবেদন যাচাই, সুরক্ষা চুক্তিগুলো অনুমোদন এবং আইএইএ-এর সুরক্ষা মানদণ্ড  প্রকাশ করাও এই বোর্ডের দায়িত্ব। সাধারণ সম্মেলনের অনুমোদনের ভিত্তিতে আইএইএ-এর মহাপরিচালকও নিয়োগ দেয় বোর্ডটি।

বোর্ড অব গভর্নরসের আগামী অধিবেশন অক্টোবরে অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page