October 14, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে আমেরিকার : ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন: ইউক্রেন প্রশ্নে আমেরিকার বৈরী নীতি দু’দেশের মধ্যকার শেষ পারমাণবিক চুক্তিকেও ধ্বংস করে দিতে পারে। আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস আমেরিকার রয়েছে বলে মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ।

নিউজ উইক ম্যাগাজিন জানিয়েছে আন্তোনোভ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বাইডেন  সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে মস্কো-ওয়াশিংটন সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি সংক্রান্ত পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে পারবে না। তিনি বলেন আমেরিকা জটিল যুক্ত দেখাচ্ছে। একদিকে তারা স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ এড়িয়ে যাচ্ছে, অন্যদিকে তারা পারমাণবিক অস্ত্র পরিদর্শন চুক্তি ইস্যুতে স্বাভাবিক সহযোগিতায় ফিরে আসার জন্য পীড়াপীড়ি করছে। মস্কো এ ধরনের দ্বৈত নীতিতে সম্মত নয় বলে আন্তোনোভ মন্তব্য করেন। তিনি বলেন রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার নেতিবাচক সম্পর্ক অস্ত্র নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।

২০০৩ সালে আমেরিকা একতরফাভাবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করে দেয়। ২০১৯ সালেও তারা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দু’দেশের মধ্যপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিনাশ বিষয়ক আইএনএফ চুক্তি থেকেও বের হয়ে যায়। ওয়াশিংটন ২০২০ সালে ওপেন স্কাইস ট্রিয়েটি (ওএসপি) থেকে একতরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নেয়। একইভাবে স্টার্ট চুক্তির বিধানও লঙ্ঘন করেছে আমেরিকা। তারই পরিপ্রেক্ষিতে রাশিয়াও এই চুক্তি কার্যত পরিহার করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page