November 5, 2026, 7:33 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপক) সুঞ্জিত কুমার চন্দ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো এনামুল হক, ব্রাকের রিজিওনাল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের রিজিওনাল অফিসার মোস্তাফিজুর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার শ্রী অরূপ রতন দাশ, সিএনআরএস এর প্রজেক্ট কো অর্ডিনেটর সৌরভ রায়, এফআইবিডিবির জেলা সমন্বয়কারী একে শামীম আহমদ, প্রজেক্ট কো অর্ডিনেটর ইরা প্রসুন রায় প্রমুখ।

অনুষ্ঠান শেষে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাইয়ের কাছে দুর্যোগকালীন সরঞ্জামাদি প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page