September 17, 2026, 1:12 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের বেসরকারি প্রধান ঋণদাতা ব্যাংককে দেউলিয়া ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংককে দেউলিয়া ঘোষণা করেছে। সরকারি সংবাদমাধ্যম শনিবার এ কথা জানিয়েছে। তেহরান থেকে এএফপি এ খবর জানায়।

২০১২ সালে প্রতিষ্ঠিত ‘আয়ানদেহ’ ব্যাংকের দেশজুড়ে ২৭০টি শাখার নেটওয়ার্ক ছিল। যার মধ্যে কেবল রাজধানী তেহরানে ১৫০টি শাখা ছিল। কিন্তু সম্প্রতি এটি ঋণের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে। ব্যাংকটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৫.২ বিলিয়ন ডলার এবং ঋণের পরিমাণ প্রায় ২.৯ বিলিয়ন ডলার।

এএফপি’র একজন সাংবাদিক জানিয়েছেন, শনিবার তেহরানের একটি সাবেক ‘আয়ানদেহ ব্যাংক’ শাখার বাইরে আমানতকারীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু ব্যাংকটির গেটে তালা ঝুলানো দেখে আমানতকারী ও গ্রাহকদের মধ্যে দেখা গেছে উদ্বেগ-উৎকন্ঠা। তখন পুলিশও সেখানে উপস্থিত ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ‘মেলি ব্যাংক’ বর্তমানে বিলুপ্ত ‘আয়ানদেহ’ ব্যাংকের সম্পদ জব্দ করেছে। আমানতকারীরা তাদের সঞ্চয় পুনরুদ্ধার করতে সক্ষম হবেন বলে আশ্বাস দিয়েছে।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে মেলির পরিচালক আবুলফাজল নাজারজাদেহ বলেছেন, ‘আয়ানদেহ ব্যাংক’ থেকে ‘মেলি ব্যাংকে’ স্থানান্তর এখন সম্পন্ন হয়েছে।’

বৃহস্পতিবার ইরানের অর্থ মন্ত্রী আলী মাদানীজাদেহ বলেছেন, ‘আয়ানদেহ ব্যাংকের গ্রাহকদের ‘চিন্তার কিছু নেই’।

সেপ্টেম্বরে, জাতিসংঘ ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।

ইসরাইলি ও মার্কিন বাহিনী ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর থেকে পরমাণু আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কয়েক মাসের উত্তেজনাপূর্ণ কূটনীতির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত একটি চুক্তির অধীনে ইরান তার পরমাণু কর্মসূচির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হওয়ার পর ২০১৫ সালে স্থগিত করা পদক্ষেপগুলোর ‘স্ন্যাপব্যাক’ হল এই নিষেধাজ্ঞাগুলো।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page