March 26, 2026, 11:41 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রুশ-মার্কিন নভোচারী একসঙ্গে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন ইস্যুতে দ্বন্দ্বের মধ্যেই একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন মহাকাশচারী। তিন মহাকাশচারীর দুজন রাশিয়ার ও একজন যুক্তরাষ্ট্রের।

শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোননেনকো ও নিকোলাই শুব এবং নাসার মহাকাশচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন।

রুশ মহাকাশ সংস্থা জানিয়েছে, তিন ঘণ্টা যাত্রার পর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

অরবিটিং স্টেশনে তারা আরও তিনজন রুশ, দুজন আমেরিকান, একজন জাপানি মহাকাশচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার একজন প্রতিনিধির সাথে যোগ দেবেন।

গত মাসে রাশিয়ার প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম ব্যর্থ চন্দ্র অভিযানের পর মহাকাশচারীরা স্পেস স্টেশনে গেলেন।

মস্কো গত বছর ইউক্রেনে হামলা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে আরও অবনতি হয়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দেশ দুটির বিরল সহযোগিতার একটি ক্ষেত্র।

যাত্রা শুরুর আগে বৃহস্পতিবার কোননেনকো সংবাদ সম্মেলনে বলেছিলেন— মহাকাশে পরিস্থিতি পৃথিবীর মতো না, সেখানে মহাকাশচারীরা একে অপরের খেয়াল রাখেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page