October 31, 2026, 10:41 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার থেকে সরে যাচ্ছে চীন ; ব্যবহার হচ্ছে ইউয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চীন আন্তঃসীমান্ত লেনদেনে ৪৩৪.৫ বিলিয়ন ইউয়ান ব্যবহার করেছিল। কিন্তু মার্চ মাসে তা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৪৯.৯ বিলিয়ন ইউয়ানে।
রয়টার্স বলছে, শতকরা ৪৮.৪ ভাগ আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করা হচ্ছে। তা থেকে পরিষ্কার হচ্ছে যে- চীন ধীরে ধীরে ডলারের ব্যবহার থেকে দূরে সরে আসছে এবং যতদূর সম্ভব ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে।
ফেব্রুয়ারি মাসে চীন আন্তর্জাতিক নিকাশের ক্ষেত্রে শতকরা ৪৮.৬ ভাগ ডলার ব্যবহার করেছে। মার্চ মাসে এর পরিমাণ কমে দাঁড়ায় ৪৬.৭ ভাগ। যদিও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে চীন এখনো ইউয়ানের ব্যবহার তুলনামূলক কম করছে তবে দিন দিন তা বাড়ছে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page