September 4, 2026, 2:39 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত সফরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারত সফরে গেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
আজ দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সফর শেষে আগামী ১ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান বিচারপতির স্ত্রীসহ ভারত সফরে আরও সঙ্গী হবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এবং প্রধান বিচারপতির একান্ত সচিব হাসান মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
আপিল বিভাগের কোর্ট অফিসার মো. আলমগীর হোসেন খান ও প্রটোকল অফিসার আরিফুল ইসলাম বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page