October 1, 2026, 11:46 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও হলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।’

রবিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের দিয়ে কিভাবে আন্দোলন সম্ভব। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে।’

‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে। তবে ফের এমন করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।’

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ঈদের সময় সারাদেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছে।’

‘ঢাকায় দুই কোটি মানুষের বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি।’

জঙ্গি হামলার বিচারের অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকল জঙ্গি হামলা মামলা বিচারাধীন। শিগগিরই এগুলোর রায় আসবে। পুলিশের তরফ থেকে প্রায় সব মামলার চার্জশিট দেওয়া হয়েছে।’

এটা আওয়ামী লীগের নির্বাচনি ঈদ কি না, প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের প্রতিশ্রুতি নিয়ে চলি। আওয়ামী লীগ মনে করে জনগণ তাদের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় জনগণকে সঙ্গে নিয়ে চলে।’

এসময় মন্ত্রী কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, ‘বৃষ্টি এলে কাঁচা মরিচের উৎপাদন সরবরাহ কমে যায়। ফলে দাম বৃদ্ধি পায়। এটা জনগণ জানে। তবে বৃষ্টি কমলে কাঁচা মরিচের দাম দুই তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page