October 15, 2026, 4:30 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীরা নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকার দেশটির বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) তালেবান প্রশাসন পরিচালিত উচ্চ শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, “নারী ও তাদের ক্ষমতাকে ভয় পায় তালেবান। আমি পড়াশোনা করে আমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারতাম। কিন্তু তারা তা ধ্বংস করে দিয়েছে।”

এদিকে তালেবান সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, “তালেবান সব আফগানদের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারীদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করা পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে না।”

জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, “এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে নারীদের অধিকার আরও কমিয়ে দেওয়া হলো। প্রতিটি নারী শিক্ষার্থীর জন্য এটি গভীর হতাশার বিষয়।”

গত বছর আশরাফ গাণির সরকারকে সরিয়ে ক্ষমতায় দখল করে তালেবান। এরপর থেকেই তারা নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। এ ছাড়া দেশটিতে গত নভেম্বরে নারীদের পার্কে যাওয়া নিষিদ্ধ করা হয়। এসব কর্মকাণ্ডের ফলে তালেবান আন্তর্জাতিকভাবে আরও বেশি একঘরে হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page