November 28, 2026, 12:58 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানের ১০ সামরিক ঘাঁটিতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানি আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ড্রোন সফলভাবে ধ্বংস করার পর আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবারের ওই ড্রোন অনুপ্রবেশকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুনির্দিষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই পাকিস্তানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে ফেলে।

আতাউল্লাহ তারার বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা উক্ত ড্রোনগুলো তৈরি ও মজুতের জন্য ব্যবহৃত হচ্ছিল।’

হামলাগুলোকে অত্যন্ত পরিমিত ও নিখুঁত উল্লেখ করে পাকিস্তান জানায়, উক্ত ড্রোন হামলার সঙ্গে সরাসরি জড়িত সামরিক স্থাপনাগুলোতেই কেবল এই অভিযান সীমাবদ্ধ রাখা হয়েছিল।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান তালেবানকে অবিলম্বে শত্রুভাবাপন্ন তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহারকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page