October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা ; আইএসের দায় স্বীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে মঙ্গলবার ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ আইএস, খবর এএফপি’র।

বুধবার আইএস বলেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল তালেবান মিলিশিয়ারা যারা সরকারি ব্যাংকটির সামনে বেতন নিতে সেদিন জড়ো হয়েছিল। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহন করলে  সেখানে সংঘাত কমে আসে। কিন্ত আইএস চরম দক্ষিণপন্থী তালেবান সরকারকে চ্যালেঞ্জ করে আফগানিস্তানে প্রায়ই বন্দুক ও বোমা হামলা চালায়।

মঙ্গলবার কুন্দুজে একটা ব্যাংকের সামনে একজন আত্মঘাতী বোমা হামলা চালায়। যে হামলায় বুধবার পর্যন্ত ৮ জন নিহত হওয়ার কথা তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় স্বীকার করেছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলছে, ঐ হামলায় ১০ জন নিহত হয়েছে।

২০২৪ সালে দক্ষিণের নগরী কান্দাহারে বোমা হামলার দায়ও স্বীকার করে আইএস। যে হামলাটিও ছিল একটি ব্যাংকের বাইরে। গত ডিসেম্বরে রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় তালেবান সরকারের উদ্বাস্তু বিষয়ক মন্ত্রী খলিল-উর-রহমান হাক্কানি নিহত হয়। যার দায়ও স্বীকার করে ইসলামিক স্টেট, আফগানিস্তান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page