October 18, 2026, 10:11 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে পুনরায় সৌদি দূতাবাসের কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তালেবানের দখলদারিত্বের সময় আফগানিস্তান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করার তিন বছরেরও বেশি সময় পর সৌদি আরব রোববার কাবুলে দেশটির দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। রিয়াদ থেকে এএফপি এখবর জানায়।

সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘সৌদি সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ২২ ডিসেম্বর থেকে কাবুলে দেশটির মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কাবুলে সৌদি প্রতিনিধিত্ব কোন স্তরের হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে মন্তব্য করার অনুরোধের কোন জবাব দেয়নি।

রিয়াদ ২০২১ সালের ১৫ আগস্ট, ঘোষণা করেছিল যে দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের ফলে সৃষ্ট “অস্থিতিশীল পরিস্থিতি” তৈরি হওয়ার কারণে আফগান রাজধানী থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।

২০২১ সালের নভেম্বরে সৌদি আরব বলেছিল যে দেশটি আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করছে। দেশটি এর দাতা সংস্থা কেএস রিলিফের মাধ্যমে সেদেশে মানবিক সহায়তাও প্রদান করে।

তালেবান সরকারকে কোনো দেশই স্বীকৃতি দেয়নি।

১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া মাত্র তিনটি দেশের একটি হল সৌদি আরব, অন্যদু’টি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ওই সরকারকে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট উৎখাত করে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page