October 15, 2026, 6:35 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়া হলেও নারীরা নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে শীতকালীন ছুটির পর দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ফের খুলে দেওয়ার পর পুরুষ ছাত্ররা তাদের ক্লাসে ফিরে গেলেও নারী শিক্ষার্থীদের প্রবেশে তালেবান কর্তৃপক্ষ নারীদের প্রবেশে নিষেধাঞ্জা দেয়। খবর এএফপি’র।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ায় বাধা সৃষ্টি করা। তালেবান সরকারের এমন পদক্ষেপের ফলে মুসলিম বিশ্বসহ বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়।
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাহেলা (২২) বলেন, ‘আমরা বাড়িতে থাকলেও ছেলেদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া দেখে আমাদের হৃদয় ভেঙ্গে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এটি নারীদের প্রতি লিঙ্গ বৈষম্য কারণ, ইসলাম আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে। তাই আমাদের উচ্চ শিক্ষা গ্রহণে কারো বাধা দেওয়া উচিত নয়।’
তালেবান সরকার নারীরা কঠোর পোষাক কোড এবং ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে একজন পুরুষ আতœীয় সাথে থাকার প্রয়োজনীয়তা উপেক্ষা করার অভিযোগে নারী শিক্ষার্থীদের অভিযুক্ত করার পর তাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করে।
আফদগানিস্তানের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে নারী ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ পথ এবং শ্রেণী কক্ষ চালু করা হয়েছে। সেইসাথে দেশটিতে নারী শিক্ষার্থীদের কেবলমাত্র মহিলা অধ্যাপক বা বয়স্ক পুরুষদের দ্বারা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।
তালেবানের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা অস্থায়ী। তবে এক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্রুতি সত্ত্বেও তারা মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলো ফের খুলে দিতে ব্যর্থ হয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পেছনে তাদের অজুহাত হলো অর্থের অভাব এবং ইসলামের বিধান অনুযায়ী সিলেবাস পুনরায় সাজানোর জন্য আরো সময় প্রয়োজন।
এদিকে দেখা যাচ্ছে, ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান কর্তৃপক্ষ নারীদের জনজীবন কুন্ঠিত করে ফেলে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page