October 15, 2026, 5:38 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে ৫ নারী শিক্ষার্থী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে আফগানিস্তানে। বিক্ষোভের জেরে পাঁচ নারী শিক্ষার্থীকে আটকের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানী কাবুল থেকে তাদের আটক করা হয়।

গত মঙ্গলবার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান সরকার। তালেবানের এ ঘোষণার একদিন পরই বুধবার বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তিন জন সাংবাদিককেও আটকের খবর মিলছে। তাখার প্রদেশেও বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার।

গত বছর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারী শিক্ষাকে সীমাবদ্ধ করার সর্বশেষ ঘোষণা এটি। এর আগে আফগান নারীদের মাধ্যমিক স্কুলে যেতে বিধিনিষেধ জারি করে তালেবান সরকার।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও পরিবেশের মূল্যায়ন করছেন সংশ্লিষ্টরা। ‘একটি উপযুক্ত পরিবেশ’ প্রদান না করা পর্যন্ত মেয়েদের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি নিষিদ্ধ থাকবে।

এ ঘোষণার পর তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ড্রেস কোড অনুসরণ না করার জন্য নারীদের বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়। ‘তারা এমন পোশাক পরে যেন তারা বিয়েতে যাচ্ছে’ বলেও বেফাঁস মন্তব্য করেন তিনি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধের প্রতিবাদে কাবুলে জড়ো হন নারী শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অনেকেই অভিযোগ করেছেন, তারা মারধরের শিকারও হয়েছেন।

এদিকে, আফগান নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, কাতারসহ বিভিন্ন দেশ। সিদ্ধান্ত প্রত্যাহার করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও। পাকিস্তান সরকারও বিষয়টির নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিঙ্কেন তালেবানকে সতর্ক করে বলেছেন, নারীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার খেসারত দিতে হবে। বৃহস্পতিবার, তিনি বলেন কাবুলের তালেবান নেতৃত্বাধীন সরকার যদি আফগান নারীদের তাদের মৌলিক অধিকার অস্বীকার করতে থাকে তবে বাকি বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতি ঘটবে না। বছরের সমাপ্তিতে ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন আরও বলেন, আফগান নারী ও মেয়েদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page