March 12, 2026, 12:23 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আফগানিস্তানের সঙ্গে সংযুক্ত তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র ড্রোন হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) তাজিক রাজধানী দুশানবেতে নিযুক্ত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এ অবস্থায় দূতাবাস নাগরিকদের সীমান্ত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাতলনে হামলায় আরও এক চীনা নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চীন তাজিকিস্তানকে এসব ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। তবে এখনো অপরাধীদের শনাক্ত করা হয়নি।

বৃহস্পতিবার তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিনজনই ‘এলএলসি শাহিন এসএম’ নামক একটি কোম্পানিতে কাজ করতেন। লক্ষ্যবস্তু হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে এই আক্রমণ চালানো হয়েছে। এতে গ্রেনেড সজ্জিত একটি মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হয়।

তবে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনার সঙ্গে জড়িত চক্রটি এমন একটি চক্র- যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা এবং অবিশ্বাস তৈরির চেষ্টা করছে।’

কাবুল প্রশাসন প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন করেছে বলে জানিয়েছে। সেই সঙ্গে তাজিকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার ঘোষণা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page