September 20, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে ৬ পাকিস্তানি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগান-পাকিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও এক আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘আফগানিস্তানের সীমান্ত বাহিনী বিনা প্ররোচনায় চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্র দিয়ে নির্বিচারে হামলা চালিয়েছে।’ চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায়, হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে, আফগান নিরাপত্তাবিষয়ক সূত্র জানিয়েছে, পাকিস্তানি বাহিনী, আফগান বাহিনীকে সীমান্তের পাশে একটি নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধ করার দাবি করার পর সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, একজন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোক।

চামানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আখতার মোহাম্মদ জানান, ২৭ জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৬ জন মারা যান। আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চামান ক্রসিংয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে সম্প্রতি। এসব ঘটনা আফগানিস্তানের তালেবান শাসকদের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সীমান্ত ক্রসিং হলো চামান।

আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ জায়েদ জানান, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত।

কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page