October 31, 2026, 5:36 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আফগান সীমান্তের কাছে গেরিলা হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ৬ সেনাকে গুলি করে হত্যা করেছে ভারী অস্ত্রে সজ্জিত গেরিলারা। গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের উত্তর-ওয়াজিরিস্তান জেলায় গেরিলারা সেনা সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে লিপ্ত হয়। এক সময় ওই এলাকা পাকিস্তানি তালেবান এবং অন্য কয়েকটি গেরিলা গোষ্ঠীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সেনা এবং সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়; এতে ছয় জন সেনা শহীদ এবং তিন গেরিলা নিহত হয়েছে।”
এক সপ্তাহ আগে ওই এলাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর ক্যাম্পে এক আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত হয়েছিল।
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি মাঝেমধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায়। গত বছর তারা একটি যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ইসলামাবাদ সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা ভেঙে যায়।
পাকিস্তান সরকার বলছে, শান্তি আলোচনার অংশ হিসেবে শত শত তালেবান গেরিলা ও তাদের বহু কমান্ডারকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া এসব গেরিলা পুনর্গঠিত হয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
পাকিস্তান দাবি করে আসছে, এসব তালেবান গেরিলা আফগানিস্তানের ভিতরে নিরাপদ আশ্রয়ে থাকছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানের ভেতরে বারবার হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তান এই অভিযোগ নাকচ করে আসছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page